Skip to main content

Command Palette

Search for a command to run...

যখন আপনি ব্রাউজারে একটি URL টাইপ করেন তখন কী ঘটে? | What Happens When You Type a URL Into Your Browser? (Simple Explanation)

Updated
1 min read

ধাপ ১: বব URL টাইপ করে

বব তার ব্রাউজারে টাইপ করে: http://example.com/product/electric/phone

এখানে:

  • http:// = স্কিম (কীভাবে সংযোগ করতে হবে বলে)

  • example.com = ডোমেইন নাম (ওয়েবসাইটের ঠিকানা)

  • product/electric/phone = পাথ (কোন জিনিস চাচ্ছে)

ধাপ ২: ব্রাউজার IP ঠিকানা খোঁজে (DNS লুকআপ)

ডোমেইন নামের জন্য IP ঠিকানা বের করতে হবে। ব্রাউজার আগে ক্যাশে চেক করে:

  1. নিজের ব্রাউজার ক্যাশে

  2. অপারেটিং সিস্টেমের ক্যাশে

  3. নেটওয়ার্ক ক্যাশে

  4. ISP-র ক্যাশে

❌ যদি ক্যাশে না পাওয়া যায় → DNS রিকার্সিভ লুকআপ শুরু হয়

ধাপ ৩: TCP সংযোগ স্থাপন

IP ঠিকানা পাওয়ার পর ব্রাউজার সার্ভারের সাথে TCP সংযোগ তৈরি করে (হ্যান্ডশেক করে)

ধাপ ৪: HTTP রিকোয়েস্ট পাঠায়

ব্রাউজার সার্ভারকে বলে: “আমি এই জিনিস চাই”

GET /phone HTTP/1.1
Host: example.com

ধাপ ৫: সার্ভার রেসপন্স পাঠায়

সার্ভার উত্তর দেয়: “এই নাও, তুমি যা চেয়েছো”

HTTP/1.1 200 OK
Content-Type: text/html

<html>হ্যালো ওয়ার্ল্ড</html>

ধাপ ৬: ব্রাউজার কন্টেন্ট রেন্ডার করে

ব্রাউজার HTML কোড পড়ে এবং আমাদেরকে ওয়েবপেজ দেখায় 🎉

More from this blog

Proxy vs Reverse Proxy

ইন্টারনেট দুনিয়ায় 'প্রক্সি' কথাটির মানে হলো 'কারো হয়ে কাজ করে দেওয়া'। নেটওয়ার্কিং-এর ক্ষেত্রে প্রক্সি সার্ভার হলো এমন একটি মাধ্যম যা ক্লায়েন্ট (ব্যবহারকারী) এবং সার্ভার (ওয়েবসাইট)-এর মাঝে দাঁড়

Apr 10, 20263 min read

How to Design Secure Web API Access

ইন্টারনেটে যখন আমরা কোনো এপিআই (API) ব্যবহার করি, তখন সবচেয়ে বড় চিন্তার বিষয় থাকে সিকিউরিটি। অর্থাৎ, যে ব্যক্তি এপিআইটি কল করছে, সে আসলে সঠিক ব্যক্তি কি না? এটি নিশ্চিত করার জন্য প্রধানত দুটি জনপ্রিয়

Apr 10, 20263 min read

Untitled Publication

12 posts